News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ধ্রে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, কৃষকদের ফসলের ক্ষতিতে ব্যথিত শিবরাজ সিং চৌহান
Image

অন্ধ্রে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, কৃষকদের ফসলের ক্ষতিতে ব্যথিত শিবরাজ সিং চৌহান

 বিজওয়াড়া, ৬ সেপ্টেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশে বিগত কয়েকদিনের বৃষ্টি ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। কৃষকরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে শুক্রবার আকাশপথে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।পরে বিজওয়াড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, “আজ আমি আমার কৃষক ভাইদের কৃষি ক্ষেত দেখেছি এবং ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেছি। কৃষকের ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কলা, হলদি, ধান ও সবজি ফসলের ১০০ শতাংশ ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রী এখানে সংবেদনশীলতার সঙ্গে কাজ করছেন। কেন্দ্র মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে সহযোগিতা করবে। রাজ্যে ৩৪০০ কোটি টাকার বেশি এসডিআরএফ তহবিল ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ত্রাণ দেওয়ার জন্য ব্যবহার করা হবে। আগের রাজ্য সরকার রাজ্যে ফসল বিমা যোজনা বাস্তবায়ন করেনি। আশেপাশের এলাকায় অবৈধ খননের কারণে বুদামেরু সেতুটি ভেঙে পড়েছে।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top