News Flash

  • Home
  • দেশ
  • আর জি করের নির্যাতিতার বাবা-মা সুবিচার চায়, অর্থ নয় : দিলীপ ঘোষ
Image

আর জি করের নির্যাতিতার বাবা-মা সুবিচার চায়, অর্থ নয় : দিলীপ ঘোষ

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডে ফের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মৃত তরুণী চিকিৎসকের পরিবারকে অর্থ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, আর জি করের নির্যাতিতার বাবা-মা সুবিচার চায়, অর্থ নয়। তৃণমূল কংগ্রেস ও সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেছেন, “এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল। অপরাধ ঘটলে মানুষকে চুপ করে দাও। এটি সরকারি নীতিতে পরিণত হয়েছে…তারা নির্যাতিতা বাবা-মাকে চুপ করাতে চেয়েছিল। তারা মেনে নেয়নি এটাই ভালো, গোটা সমাজ তাদের পাশে আছে। তাঁরা সুবিচার চায়, টাকা নয়।”সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “৫ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল, কেন বিলম্ব হচ্ছে? গোটা দেশের চোখ এই দিকে, এটা এত বড় ঘটনা। আদালত হোক অথবা সিবিআই, বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এ জন্য জনগণ আন্দোলন করছে। তারা আদালতের ওপর আস্থা রাখে, তাই এটাকে সেভাবেই দেখা উচিত।” তিনি আরও বলেন, “এই ঘটনার সঙ্গে এমন বেশ কয়েকজন যুক্ত, যারা দীর্ঘদিন ধরে যে অনিয়ম ঘটছিল তার সঙ্গে জড়িত ছিল। এখন একটা গোটা গ্যাং আছে, এটাকে ফাঁস করা উচিত।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top