News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ট্রেনে কলা বোঝাইকে কেন্দ্র করে ব্যবসায়ীদের হাতে আক্রান্ত কর্তব্যরত টিটি
Image

ট্রেনে কলা বোঝাইকে কেন্দ্র করে ব্যবসায়ীদের হাতে আক্রান্ত কর্তব্যরত টিটি

আগরতলা ৬ সেপ্টেম্বর : আগরতলা – ধর্মনগরগামী যাত্রীবাহী ট্রেনে কলা ব্যবসায়ীদের হাতে আক্রান্ত কর্তব্যরত টিটি। বেআইনীভাবে কামরায় কলা বোঝাইকে কেন্দ্র করে মনু স্টেশনে কর্তব্যরত টিটি আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজও বিচারতলী এলাকার কলাবাসীরা রেলে করে কলা ভর্তি করে নিয়ে আসে। তার ফলে যাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাছারা, যাত্রীরা রেলে ওঠানামা করতেও অসুবিধায় পড়তে হয়। আজ সাধারণ কামরায় ব্যবসায়ীরা কলা রাখলে কয়েকজন যাত্রী এবিষয়ে কর্তব্যরত টিটিকে অভিযোগ করেন। সাথে সাথে কর্তব্যরত টিটি ব্যবসায়ীদের বলে সাধারণ কামরায় কলা বোঝাই করা নিষিদ্ধ। সাথে সাথে ব্যবসায়ী সহ জনজাতী মহিলারা টিটির উপর ক্ষিপ্ত  হয়ে ওঠেন। মনু রেলস্টেশনে রেল থামতেই মহিলারা টিটিকে রেল থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। সাথে সাথে পুলিশকে খবর পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত টিটি জানিয়েছেন, যাত্রীরা তাঁর কাছে  অভিযোগ করেন কলা রাখার কারণে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলতে গেলে তাদের দ্বারা আক্রমণের শিকার হন তিনি বলে অভিযোগ।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ট্রেনে কলা বোঝাইকে কেন্দ্র করে টিটির সাথে ঝামেলা শুরু হয়েছিল।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top