News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রী সুধাংশু দাসের মন্তব্য ঘিরে প্রতিবাদ করায় বিধায়ক সুদীপ রায় বর্মণের বাড়ির সামনে বিক্ষোভ সনাতনী ধর্মাম্বলীদের
Image

মন্ত্রী সুধাংশু দাসের মন্তব্য ঘিরে প্রতিবাদ করায় বিধায়ক সুদীপ রায় বর্মণের বাড়ির সামনে বিক্ষোভ সনাতনী ধর্মাম্বলীদের

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিধানসভায় সরব হয়েছিলেন কংগ্রেসের বিধায়করা। আজ সুধাংশু দাসের সমর্থনে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসের সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন সনাতনী ধর্মাম্বলীরা। এবিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের অভিযোগ, পূর্ব পরিকল্পনা করে আজ বিধানসভায় যেতে বাধা দেওয়া হয়েছে। তাঁরা আসলে মুখোশধারী হিন্দু।

প্রসঙ্গত, মন্ত্রী সুধাংশু দাসের সামপ্রদায়িক মন্তব্যকে ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। ত্রিপুরা বিধানসভায় এই মন্তব্যের প্রতিবাদে কালো পতাকা দেখিয়েছিলেন বিরোধী বিধায়করা। 

এরই প্রতিবাদে আজ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের সরকারি বাসভবনের সামনে কালো পতাকা দেখিয়েছেন বিজেপি কর্মী সর্মথকরা। এক সনাতনীধর্মের ব্যক্তি জানিয়েছেন, সনাতনী ধর্মে আঘাত আসলে মনে কষ্ট হয়। সমাজে সবাইকে নিয়ে চলাই সনাতনীদের ধর্ম। কিন্তু সনাতনী ধর্মকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, যা কেনোভাবে ঠিক হয় নি।

এবিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, পূর্ব পরিকল্পনা করে আজ বিধানসভায় যেতে বাধা দেওয়া হয়েছে। তাঁরা আসলে মুখোশধারী হিন্দু। হিন্দু এবং সনাতনধর্মকে বদনাম করার চেষ্টা করছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top