News Flash

  • Home
  • খেলা
  • চন্দ্র স্মৃতি লিগে ফরোয়ার্ড ক্লাবের নিশ্চিত জয় রুখে দিল নাইন বুলেটস

চন্দ্র স্মৃতি লিগে ফরোয়ার্ড ক্লাবের নিশ্চিত জয় রুখে দিল নাইন বুলেটস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।‌ ফরোয়ার্ডের জয় আবারও রুখে দিল। এবার নাইন বুলেটস। প্রথম ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্টের ভাগাভাগি করার পর, দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিল ব্লাড মাউথ ক্লাবের কাছে। তৃতীয় ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া হলো ফরওয়ার্ড ক্লাবের। প্রথমার্ধে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে গেলেও ঠিক এক মিনিট বাদে নাইন বুলেটস একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে। খেলার অন্তিম পর্যায়ে ৮৯ মিনিটের মাথায় নাইন বুলেটস এর আরও একটি গোল ফরওয়ার্ড ক্লাবের নিশ্চিত জয় আটকে দেয়। শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র অবস্থায় খেলার নিষ্পত্তি হয়। দু দল পয়েন্ট ভাগাভাগি করে নেয় ১-১ করে। খেলার কুড়ি মিনিটের মাথায় প্রথম গোল ভান্নলাল কিমার সৌজন্যে। ৬ মিনিট বাদে থংগাম সিংয়ের গোলে ফরোয়ার্ড ২-০ তে লিড নিলেও পরবর্তী মিনিটেই নাইন বুলেটসের রাজিব সাধণ জমাতিয়ার গোলে খেলায় ব্যবধান কমিয়ে আনে। বুলেটসের পক্ষে শেষ গোলটি করে অঙ্গমান মাইতি। উল্লেখ্য, খেলায় অসদাচরণের দায়ে রেফারী দুদলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, অরিন্দম মজুমদার, সুকান্ত দত্ত ও রক্তিম সাহা। দিনের খেলা সন্ধ্যা সোয়া ৬ টায় ব্লাড মাউথ ক্লাব বনাম টাউন ক্লাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top