News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যমগ্রামে নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি, অভিযুক্তের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
Image

মধ্যমগ্রামে নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি, অভিযুক্তের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

মধ্যমগ্রাম, ৫ সেপ্টেম্বর (হি.স.): বছর ১৪-র এক নাবালিকা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যমগ্রামের ২৭ নম্বর ওয়ার্ডের বিটি কলেজ পালপাড়া এলাকা। অভিযোগের তির উঠেছে ২১ বছর বয়সী রাহুল দত্ত নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারীদের মতে, গতকাল রাতে রাহুল দত্ত ও তার চার বন্ধু মিলে জোর করে নাবালিকার ঘরে ঢুকে তাকে শারীরিক নির্যাতন চালায় এবং তার শরীরে বিঁড়ির ছেঁকা দেয়।

স্থানীয়দের অভিযোগ, সুযোগ বুঝে নাবালিকা চিৎকার শুরু করলে রাহুল দত্ত ও তার বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকাবাসীরা অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব হন। বৃহস্পতিবার ভোররাতে উত্তেজিত জনতা বিটি কলেজ পালপাড়া এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামে।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে এয়ারপোর্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্ত রাহুল দত্ত-সহ তার পরিবারের আরও দুইজনকে আটক করে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। অপরদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নাবালিকার মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top