News Flash

  • Home
  • দেশ
  • নীরবতা পালন করে চলেছে সিবিআই, আর জি কর কাণ্ডে তোপ তৃণমূলের
Image

নীরবতা পালন করে চলেছে সিবিআই, আর জি কর কাণ্ডে তোপ তৃণমূলের

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স. ) : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তদন্তের কাজের নীরবতা পালন করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, নীরবতা পালন করে চলেছে সিবিআই। ৫৫০ ঘন্টা পার হয়েছে। যদিও কলকাতা পুলিশের হাত থেকে মাত্র ৪ দিনের মধ্যেই হস্তান্তর করা হয়েছে আর জি কর হাসপাতালের তদন্তের দায়িত্ব। ২৩ দিন ধরেই সিবিআই তদন্তের কাজে নেমেছে। যদিও এ পর্যন্ত কোনও হদিস দিতে পারে নি, দীর্ঘসূত্রিতা নিয়েই মূলতঃ প্রশ্ন তুলেছেন তাঁরা। মেট্রোপলিটনে দলের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। “নক্কারজনক” ওই ঘটনা উল্লেখ করে শশী বলেন, কোনও আপডেট নেই। সরকারিভাবে সিবিআই সাংবাদিক সম্মেলন ডেকে অগ্রগতি সম্পর্কে কোনও তথ্য জানায়নি। রাজ্য বাসী সত্য জানতে আগ্রহী। খুনের ঘটনার পাশাপাশি হাসপাতালে ভাঙচুর থেকে সম্পূর্ণ সরে গিয়ে প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে বরং দুর্নীতি মামলায় যুক্ত করা হয়েছে। অভিমুখ বদলের ও কড়া সমালোচনা করেন তিনি। মন্ত্রী শশী পাঁজা বলেন, ধর্ষণ বিরোধী বিল আনা হয়েছে ও চরম শাস্তির প্রতিবিধানের কথা বলা রয়েছে এবং তা পাশ হয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top