News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মাণ কাজে ব্যবহৃত রড চুরিকান্ডে আটক দুই চোর
Image

নির্মাণ কাজে ব্যবহৃত রড চুরিকান্ডে আটক দুই চোর

আগরতলা ৫ সেপ্টেম্বর : নির্মাণ কাজের ব্যবহৃত রড চুরিকান্ডে দুই চোরকে আটক করল পূর্ব আগরতলা থানায় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে চোরচক্রের আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন ওসি রাণা চ্যাটার্জি।

ওসি রাণা চ্যাটার্জি জানিয়েছেন, কিছু দিন আগে শিবনগর এলাকাস্থিত এস সি আর নির্মাণ কাজে ব্যবহৃত রড চুরি করে পালাল চোরের দল। পরবর্তী সময়ে ঠিকেদার আদিত্য রায় পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল। তদন্তে নেমে দুই চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। 

তিনি আরও বলেন, চোরের দল আট বান্ডিল রড চুরি করে পালিয়েছে। আটককৃতরা হলেন, সঞ্জয় সরকার ও  শাহ আলম মিয়া। সঞ্জয়কে যোগেন্দ্রনগর এলাকা থেকে এবং শাহ আলমকে এমজি বাজার রোড থেকে আটক করা হয়েছে। প্রায় এক লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। সঞ্জয় সরকারের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top