News Flash

  • Home
  • প্রধান খবর
  • উয়েফা নেশন্স লিগ, শুরু হচ্ছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই
Image

উয়েফা নেশন্স লিগ, শুরু হচ্ছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে উয়েফা নেশন্স লিগ। প্রথম দিনই মাঠে গড়াচ্ছে পর্তুগাল-ক্রোয়েশিয়ার হাইভোল্টেজ ম্যাচ। উরুগুয়ে শনিবার ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচ খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ভারতীয় সময় ভোর ৪.৩০ মিনিটে গড়াবে লড়াই। আজ বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগে মাঠে নামবে পর্তুগাল ও স্পেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে লড়বে সার্বিয়া। ম্যাচ দুটি ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে শুরু হবে।পর্তুগালের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। স্পেন নামবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটি গড়াবে ভারতীয় সময় রবিবার রাত ১২.৩০ মিনিটে। সেপ্টেম্বর উইন্ডোতে নেশনস লিগে ফ্রান্স প্রথম ম্যাচ খেলবে ইতালির বিপক্ষে। শুক্রবার ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে গড়াবে লড়াই। ফ্রান্স দ্বিতীয় ম্যাচ খেলবে ৯ সেপ্টেম্বর। রাত ১২:৩০ মিনিটে, প্রতিপক্ষ বেলজিয়াম। একই সময়ে ইতালি মুখোমুখি হবে ইসরায়েলের।শনিবার ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে হাঙেরি মুখোমুখি হবে জার্মানির। দ্বিতীয় ম্যাচে জার্মানদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে ম্যাচটি গড়াবে ১০ সেপ্টেম্বর ভারতীয় সময় ১২:৩০ মিনিটে। নেদারল্যান্ডস প্রথম ম্যাচ খেলবে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে। ম্যাচ গড়াবে ভারতীয় সময় শনিবার রাত ১২:৩০ মিনিটে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top