ভদ্রদ্রি কোঠাগুডেম, ৫ সেপ্টেম্বর (হি.স.): তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুডেম জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৬ মাওবাদী। এছাড়াও এই গুলির লড়াইয়ে সুরক্ষা বাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভদ্রদ্রি কোঠাগুডেম জেলার সুপার রোহিত রাজ বলেছেন, বৃহস্পতিবার সকালে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে ৬ মাওবাদীকে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। তবে, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন সুরক্ষা বাহিনীর দুই জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুন্ডালা এবং কারাকাগুদেম মন্ডলের মধ্যে নীলাদ্রিপেটের বনাঞ্চলে গ্রেহাউন্ডস বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়েছিল।

তেলেঙ্গানায় এনকাউন্টারে নিহত ৬ মাওবাদী, সুরক্ষা বাহিনীর দুই জওয়ান আহত
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















