News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলেজের পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের এমবিবি কলেজের সামনে বিক্ষোভ 
Image

কলেজের পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের এমবিবি কলেজের সামনে বিক্ষোভ 

আগরতলা, ৫ সেপ্টেম্বর: এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীন দুটি ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ৮০ শতাংশ অকৃতকার্য হয়েছে। এরই প্রতিবাদে এমবিবি কলেজের সামনে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রছাত্রীরা। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।  

ঘটনার বিবরণে এক ছাত্র জানিয়েছেন, গত কিছু দিন আগে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ ও এমবিবি কলেজের প্রথম বর্ষের পরীক্ষা নেওয়া হয়েছিল। তাদের পরীক্ষা ভালোও হয়েছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে কলেজের কলা বিভাগের প্রথমবর্ষের প্রায় ৮০ শতাংশ পড়ুয়া অকৃতকার্য হয়েছে। এরই প্রতিবাদে এমবিবি কলেজের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন ছাত্র ছাত্রীরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

তাঁদের আরও অভিযোগ, এবিষয়ে ছাত্র ছাত্রীরা এমবিবি বিশ্ববিদ্যালয়ের কতৃর্পক্ষের সাথে কথা বলতে চাইলে কোনো তাঁদের সাথে দেখা করে নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। 

তাঁদের দাবি, সবাইকে একসাথে উত্তীর্ণ করতে হবে। তাদের দাবি পূরণ না হলে আগামীদিনে আন্দোলন আরও বৃহত্তর হবে বলে হুশিয়ারী দিয়েছেন। 

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top