News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, ডঃ রাধাকৃষ্ণণকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
Image

শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, ডঃ রাধাকৃষ্ণণকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, শিক্ষক দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা, তরুণ মনন গঠনকারী সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। ডক্টর রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।”ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ-এর জন্মদিন ৫ সেপ্টেম্বর বিশেষ মর্যাদার সঙ্গে ‘শিক্ষক দিবস’ হিসাবে পালিত হয়। ‘ভারতরত্ন’ উপাধি বিভূষিত প্রখ্যাত শিক্ষাবিদ। মহান দার্শনিক, আদর্শবান বিচারক ছিলেন ডঃ রাধাকৃষ্ণণ। শুধু তাই নয়, তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন বাগ্মী, অধ্যাপক, রাজনীতিবিদ এবং অদ্বৈত বেদান্ত বাদ রচয়িতা দার্শনিক।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top