News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশেষভাবে সক্ষম দুই নাবালককে সরকারি সাহায্য প্রদানের করুন আর্জি বৃদ্ধা ঠাকুরমার

বিশেষভাবে সক্ষম দুই নাবালককে সরকারি সাহায্য প্রদানের করুন আর্জি বৃদ্ধা ঠাকুরমার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৪ সেপ্টেম্বর:- মা নেই, বাবা নেই, বিশেষভাবে সক্ষম দুই নাবালককে নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বৃদ্ধা ঠাকুরমা।
বিলোনিয়া মহকুমাধীন উত্তর সোনাইছড়ি উত্তর সাড়াসীমা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বৃদ্ধা আলোরানী দে একটি দোকান ঘরে দিনযাপন করছে বিশেষভাবে সক্ষম নাতি দুই জনকে নিয়ে।

বিশেষভাবে সক্ষম বিশ্বজিৎ(১৫) ও সুজিত(১৩) জন্মের পাঁচ বছর পর থেকে অজানা রোগে আক্রান্ত হয়ে সচল থেকে অচল হয়ে পড়ে। সাহায্য ছাড়া তারা  চলাফেরা একেবারেই করতে পারে না। নেই কোনো সরকারি সাহায্য। বয়সের ভারে নুয়ে আছেন আলোরানী দে। নিজের চলাফেরাই কষ্টসাধ্য হয়ে উঠেছে। তারমধ্যে দুই নাতিকে তিনি আর দেখে রাখতে পারছেন না। বর্তমানে তিনি চাইছেন এই দুই নাতির সাহায্য সহযোগিতা ও হোমে পাঠানোর জন্য ব্যবস্থা যেন সরকার অথবা প্রশাসন উদ্যোগ গ্ৰহন করে সেই কাতর আবেদন জানান বৃদ্ধ ঠাকুরমা আলো রানী দে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top