News Flash

Image

কোতুলপুরে পাচারের আগে উদ্ধার কাঠ ভর্তি লরি

বাঁকুড়া,  ৪ সেপ্টেম্বর (হি.স.)

: অবৈধভাবে কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো কাঠ ভর্তি তিনটি লরি।  বিশেষ সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায় হানা দিয়ে কাঠ বোঝাই বেশ কয়েকটি লরি আটক করল বন দফতর। এই ঘটনায় আটক করা হয়েছে বিপুল পরিমাণ কাঠ। কোথা থেকে এই অবৈধ কাঠ কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে বন দফতর।উল্লেখ্য,বন বিভাগের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর কোনরকম  গাছ কাটার অনুমতি নেই।  কিন্তু এসময় গাছ কেটে অন্যত্র পাচার করা হচ্ছিল বেশ কয়েক লরি কাঠ।মঙ্গলবার বিশেষ সূত্রে সে খবর পেয়ে বন বিভাগের আধিকারিকরা জয়পুর ও কোতুলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন  জলিঠা মোড় সংলগ্ন এলাকায়।সেখানে আটক করা হয় কাঠবোঝাই ২ টি ১৪ চাকার ও ১ টি ১২ চাকার লরি। কাঠ পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরও ঘটনাস্থল থেকে আটক করে বন দফতর। বন দফতরের ধারণা নিষেধ থাকা সত্ত্বেও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে বিনা অনুমতিতে কাটা গাছ কম দামে কিনে অন্যত্র পাচার করা হচ্ছিল।বিষয়টি খতিয়ে দেখছে বন দফতর।

Releated Posts

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top