News Flash

  • Home
  • খেলা
  • এবার আইএসএলে একাধিক নিয়ম চালু হতে চলেছে
Image

এবার আইএসএলে একাধিক নিয়ম চালু হতে চলেছে

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): আইএসএল শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। জানা গিয়েছে, এই মেগা ফুটবল টুর্নামেন্টে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন করা হচ্ছে।

**ক্রিকেটে যেমন রয়েছে কনকাশন সাব তেমনই এবার থেকে ইন্ডিয়ান সুপার লিগেও এই নিয়ম চালু হচ্ছে।

**মাথায় আঘাত পেয়ে যদি কোনও ফুটবলার খেলতে না পারেন তাহলে সেই খেলোয়াড়ের পরিবর্তে  অন্য ফুটবলার নামানো যাবে।

**ম্যাচে প্রতিটি দল একটি কনকাশন সাবের সুবিধা পাবে।

**প্রতিটি দলে একজন ভারতীয় সহকারী কোচ রাখতে হবে। কোনও দলের প্রধান কোচ যদি দায়িত্ব ছেড়ে দেন বা তাঁকে সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই ভারতীয় সহকারী কোচকেই দলের অন্তর্বর্তী কোচ করা হবে।

**কোনও দলের খেলোয়াড় যদি লাল কার্ড দেখেন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের দল যদি মনে করে এই লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত ঠিক নয়, তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই সিদ্ধান্ত নিয়ে আবেদন করা যাবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top