মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, , ৪ সেপ্টেম্বর (হি.স.): প্যারিস প্যারালিম্পিকে সফল ভারতীয়কে প্রতিযোগী মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার প্রধানমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “পুরুষদের হাই জাম্প টি৬৩ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন। এটা প্রশংসনীয় যে তিনি প্যারালিম্পিকের পরপর তিনটি সংস্করণে পদক জিতেছেন। তাঁর দক্ষতা, ধারাবাহিকতা এবং সংকল্প ব্যতিক্রমী।”