News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, এবার ছিটকে নীচে পড়লেন বাইক আরোহী
Image

ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, এবার ছিটকে নীচে পড়লেন বাইক আরোহী

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। এবার নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারল একটি মোটরবাইক। ধাক্কা মারার পর ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যান বাইক আরোহী। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই আরোহীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, বুধবার সকাল তখন সাড়ে ৮টা হবে, তিলজলা ট্র্যাফিক গার্ডের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত গতির একটি বাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিলেন দুই আরোহী। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। চালক কোনওমতে রক্ষা পেলেও ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যান আরোহী যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top