News Flash

  • Home
  • দেশ
  • ব্রুনেই পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, উষ্ণ অভ্যর্থনা প্রবাসী ভারতীয়দের
Image

ব্রুনেই পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, উষ্ণ অভ্যর্থনা প্রবাসী ভারতীয়দের

ব্রুনেই, ৩ সেপ্টেম্বর (হি.স.): ব্রুনেই পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ব্রুনেইয়ের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী, আর এদিন বিকেলের আগেই তিনি পৌঁছে যান ব্রুনেইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে। সেখানে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। দুই দেশের মধ্যে দীর্ঘ ৪০ বছরের কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেইয়ে পা রাখলেন। তিন দিনের এই সফরে সিঙ্গাপুরও যাবেন তিনি। দ্বীপরাষ্ট্র ব্রুনেই তেল সমৃদ্ধ। অন্য দিকে সিঙ্গাপুরের সঙ্গে সুসম্পর্ক রয়েছে চিনের। ফলে প্রধানমন্ত্রীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। দুই দেশের সঙ্গেই একাধিক ক্ষেত্রে চুক্তি হতে পারে দিল্লির। ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করার পর বুধবার সিঙ্গাপুর পৌঁছবেন মোদী। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থার্মান শন্মুগরত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top