News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমরা ফল দেখতে চাই, অপরাজিতা বিল প্রসঙ্গে মন্তব্য শুভেন্দু অধিকারীর
Image

আমরা ফল দেখতে চাই, অপরাজিতা বিল প্রসঙ্গে মন্তব্য শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): অপরাজিতা বিল নিয়ে নিজের বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরাজিতা বিল তাড়াহুড়ো করে আনা হল কেন? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বললেন, আমরা ফলাফল দেখতে চাই। অবিলম্বে কার্যকর করতে হবে এই বিল। শুভেন্দু  বলেন, ‘‘সরকারের আনা এই বিলকে সমর্থন করছি। কিন্তু আপনারা এই  বিল আনতে তাড়াহুড়ো করলেন কেন? আমরা চাইলে বলতে পারতাম সিলেক্ট কমিটিতে পাঠান। কিন্তু আমরা শাস্তি চাই। ভোটাভুটি চাইব না। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। কিন্তু এই বিল দ্রুত কার্যকর করতে হবে সরকার পক্ষকে।’’ শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা এই (ধর্ষণ বিরোধী) আইনের অবিলম্বে প্রয়োগ চাই, এটা আপনার (রাজ্য সরকারের) দায়িত্ব। আমরা ফলাফল চাই, এটা সরকারের দায়িত্ব। আমরা কোনও বিভাজন চাই না, আমরা আপনাকে সম্পূর্ণ সমর্থন করি, আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য স্বাচ্ছন্দ্যে শুনব, তিনি যা চান তা বলতে পারেন তবে আপনাকে গ্যারান্টি দিতে হবে যে এই বিল অবিলম্বে কার্যকর হবে।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top