News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
Image

বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.): হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা – “দাবি এক, দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ “। নিজের আসনে বসে এই ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা। ধর্ষণ ও নির্যাতন সংক্রান্ত অপরাধের জন্য নতুন আইন প্রণয়নের আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন সেই ছবি ধরা পড়েছে বারেবারে। একাধিকবার সভায় বিরোধিতা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভায় ১২.৫৩ মিনিটে সভা কক্ষে ঢোকেন। তখন সভায় বক্তব্য রাখছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়ে প্রথমবার ওই দাবিতে সরব হয় বিজেপি। দ্বিতীয়বার ঘড়িতে সময় ১.১৬ মিনিট মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময়ে। বিরোধী দলনেতার প্রশ্ন, কেন বেশি সময় চিকিৎসকদের ডিউটি করতে হবে ? বিধানসভার ঘড়িতে সময় ১.৪২ মিনিট। তৃতীয় বার বিরোধী দলের আনা সংশোধনী খারিজ করা হলে ফের বিরোধিতা ও সোচ্চার বিজেপি। এবং চতুর্থবার মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সামান্য আগেও ঘড়িতে তখন ২. ১৮মিনিট একই ঘটনার পুনরাবৃত্তি হয় আজকের সভাতে। মঙ্গলবারের এমন বহু ঘটনার সাক্ষী থাকলো বিধানসভার বিশেষ অধিবেশন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top