News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে বড় সাফল্য সুরক্ষা বাহিনীর, দান্তেওয়াড়া-বিজাপুর সীমানায় নিকেশ ৯ মাওবাদী
Image

ছত্তিশগড়ে বড় সাফল্য সুরক্ষা বাহিনীর, দান্তেওয়াড়া-বিজাপুর সীমানায় নিকেশ ৯ মাওবাদী

রায়পুর, ৩ সেপ্টেম্বর (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া-বিজাপুর সীমানায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৯ মাওবাদী। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেছেন, মঙ্গলবার সকালে দান্তেওয়াড়া-বিজাপুর সীমানায় জঙ্গলে মাওবাদী ও সুরক্ষা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৯ মাওবাদী।দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই বলেছেন, “নিরাপত্তা বাহিনী একটি যৌথ অভিযান শুরু করেছিল এবং নকশালরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল। এনকাউন্টারের পর ৯টি মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। সব জওয়ানই নিরাপদ। তল্লাশি অভিযান চলছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top