News Flash

  • Home
  • দেশ
  • নিউটাউন শ্যুটআউটের মাস্টারমাইন্ড বাকিবুল্লা গ্রেফতার
Image

নিউটাউন শ্যুটআউটের মাস্টারমাইন্ড বাকিবুল্লা গ্রেফতার

নিউটাউন, ৩ সেপ্টেম্বর (হি.স.): নিউটাউনের শ্যুটআউটের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত বাকিবুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রফিক ইসলামকে জিজ্ঞাসাবাদ করার পর বাকিবুল্লার নাম উঠে আসে।  

গতকাল ইকোপার্ক থানার পুলিশ সরবেড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বাকিবুল্লাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, নিউটাউন শ্যুটআউটের জন্য বাকিবুল্লাই সুপারি নিয়েছিল। খুনের আগে সে নিউটাউনের ঘটনাস্থলে রেইকি করে এবং সিসিটিভি ক্যামেরাগুলির অবস্থান নির্ধারণ করে। শুটিংয়ের পর পালানোর পথও সে ঠিক করে। এরপর, দুই শ্যুটারকে ব্যবহার করে ব্যবসায়ী নাসিরউদ্দিনকে হত্যা করা হয়।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top