লুধিয়ানা, ৩ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের লুধিয়ানায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। হরিদ্বার থেকে জম্মু যাচ্ছিল বাসটি, যাত্রীবোঝাই বাসটি লুধিয়ানায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর, এছাড়াও দু’জন আহত হয়েছেন।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মোট ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ও দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক এবং কন্ডাক্টরও আহত হয়েছেন। বাকিদের আঘাত কম হওয়ায় তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

হরিদ্বার থেকে জম্মুগামী বাস দুর্ঘটনার কবলে লুধিয়ানায়; মৃত এক, আহত দু’জন
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















