News Flash

  • Home
  • দিনের খবর
  • ডা. সন্দীপ ঘোষের গ্রেফতার নির্যাতিতার পরিবারের নৈতিক জয়, জানালেন তিলোত্তমার কাকিমা
Image

ডা. সন্দীপ ঘোষের গ্রেফতার নির্যাতিতার পরিবারের নৈতিক জয়, জানালেন তিলোত্তমার কাকিমা

মালদা, ৩ সেপ্টেম্বর (হি.স.): আরজি কর কান্ডে সিবিআইয়ের হাতে ডা. সন্দীপ ঘোষের গ্রেফতারের পর, নির্যাতিতার কাকিমা এই ঘটনাকে তাদের পরিবারের এবং আন্দোলনরত ছাত্র-চিকিৎসকদের নৈতিক জয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “২৫ দিন ধরে যে ছাত্ররা বা ডাক্তাররা আন্দোলন করছে, এটা তাদের নৈতিক জয়, সাথে আমাদের পরিবারেরও। আমাদের মনে হচ্ছে যে বিচার ঠিক পথে এগোচ্ছে এবং আমরা সুবিচার পাব।”

তিনি আরও বলেন, “আমাদের মেয়ে দুর্নীতির শিকার হয়েছে, সেক্ষেত্রে ডা. সন্দীপ ঘোষের গ্রেফতার আমাদের জন্য কিছুটা স্বস্তির।” তবে এখনও পর্যন্ত নির্যাতিতার আত্মা শান্তি পায়নি বলেও উল্লেখ করেন তিনি।

নির্যাতিতার কাকিমা জানান, “যেদিন এই অপরাধের সাথে যুক্ত প্রত্যেকটি মানুষ ফাঁসিকাঠে ঝুলবে, সেদিন আমরা বলতে পারব যে আমাদের মেয়ে শান্তি পেয়েছে এবং আমরাও পরিবারের তরফ থেকে শান্তি পেয়েছি।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ছাত্র-চিকিৎসকদের মধ্যে একটি নতুন আশার সঞ্চার হয়েছে এবং তারা এখন বিচার প্রক্রিয়ার দ্রুততার অপেক্ষায় রয়েছেন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top