News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে খাড়গে ও রাহুলের সঙ্গে সাক্ষাৎ হেমন্তের, বললেন সবকিছুই ঠিক আছে
Image

দিল্লিতে খাড়গে ও রাহুলের সঙ্গে সাক্ষাৎ হেমন্তের, বললেন সবকিছুই ঠিক আছে

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিতে এসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মঙ্গলবার খাড়গে ও রাহুলের সঙ্গে সাক্ষাতের পর হেমন্ত সোরেন বলেছেন, সবকিছুই ঠিক আছে। ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা জিতবেন বলেও আশা প্রকাশ করেছেন হেমন্ত সোরেন।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, “আমি অনেক দিন ধরে তাঁদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছিলাম। এটি একটি সৌজন্যমূলক বৈঠক ছিল। আমরা এখন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করব। বাকি সব কিছুই ঠিক আছে। আমরা পূর্ণ শক্তি দিয়ে সরকার চালাব এবং আগামীতেও নির্বাচনে জয়ী হব।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top