News Flash

  • Home
  • খেলা
  • চলতি সপ্তাহে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল
Image

চলতি সপ্তাহে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): চলতি সপ্তাহে আবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা।

বাছাই পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচ রয়েছে  চিলি এবং কলম্বিয়ার সঙ্গে। প্রথমটি হবে আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সময় সকাল ৫:৩০  মিনিটে । ঘরের মাঠ এস্তাদিও মাস মনুমেন্টালে এই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার ৮ নম্বরে থাকা চিলি।

এরপর ১০ সেপ্টেবর ভারতীয় সময় রাত ৩টেয় ফের মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে  কলম্বিয়া। এই ম্যাচটি কলম্বিয়ার জন্য প্রতিশোধের ম্যাচ। তাছাড়া ম্যাচটি কলম্বিয়ার কাছে বড় অ্যাডভান্টেজ থাকছে। কারণ তারা ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনার সঙ্গে।ম্যাচটি হবে এস্তাদিও মেত্রোপলিতানোতে।

ব্রাজিলও নামছে চলতি সপ্তাহেই। বাছাই পর্বে তাদের  দুই ম্যাচের প্রতিপক্ষ  ইকুয়েডর এবং প্যারাগুয়ে। শনিবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সময় ৬:৩০ মিনিটে  ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচটি ব্রাজিল ইকুয়েডরের মাঠে গিয়ে খেলবে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ব্রাজিলের ঠিক ওপরে আছে ইকুয়েডর। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইকুয়েডর। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে ছয়ে ব্রাজিল।

ব্রাজিলের পরের ম্যাচ ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচটিও ব্রাজিলকে প্যারাগুয়ের মাঠে গিয়ে খেলতে হবে। ম্যাচটি হবে ভারতীয় সময় সকাল ৫:৩০ মিনিটে। এই মুহূর্তে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে আছে প্যারাগুয়ে।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top