লেহ, ৩ সেপ্টেম্বর (হি.স.): লাদাখের জনগণের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে শুরু হল দিল্লি চলো পদযাত্রা। মঙ্গলবার সকালে লেহ-র এনডিএস পার্ক থেকে শুরু হয়েছে দিল্লি চলো পদযাত্রা, এই পদযাত্রার আয়োজন করেছে লেহ-র এপেক্স বডি। এই পদযাত্রার মূল লক্ষ্য হল, লাদাখের জনগণের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করা। বিশেষিত উদ্ভাবক এবং শিক্ষা সংস্কারবাদী সোনম ওয়াংচুক এই আন্দোলনে যোগ দিয়েছেন। এজেন্ডার মধ্যে রয়েছে, লাদাখকে রাজ্যের মর্যাদা, একটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা প্রভৃতি।সোনম ওয়াংচুক এদিন বলেছেন, “এই আন্দোলনে যোগ দিতে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। এপেক্স বডির মতো সংগঠন আন্দোলনের আয়োজন করছে। এটা লাদাখের মানুষের জন্য, আরও বেশি লোকজনের আমাদের সঙ্গে যোগ দেওয়া উচিত। মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আন্দোলনে যোগ দিচ্ছেন প্রবীণ নাগরিক, মহিলারা। সুইজারল্যান্ডে বসবাসকারী ৯০ বছর বয়সী লাদাখের মহিলা আন্দোলনে যোগ দিতে আসছেন। জনগণ শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায় করছেন। ভারত সরকারের উচিত আনন্দের সঙ্গে দাবি পূরণ করা। লাদাখের মানুষ ভারতের সঙ্গে যুক্ত।”

লাদাখের দাবি তুলে ধরার প্রয়াস, লেহ থেকে শুরু দিল্লি চলো পদযাত্রা
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















