News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা দেশের সাথে আজ থেকে ত্রিপুরায় বিজেপির সদস্যতা অভিযান শুরু
Image

সারা দেশের সাথে আজ থেকে ত্রিপুরায় বিজেপির সদস্যতা অভিযান শুরু

আগরতলা, ৩ সেপ্টেম্বর: সারা দেশের সাথে আজ থেকে ত্রিপুরায় বিজেপির সদস্যতা অভিযান শুরু হয়েছে। প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই অভিযানের শুভসূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রীও দলের প্রাথমিক সদস্যতা পদ নতুন করে গ্রহণ করেছেন।এদিন মুখ্যমন্ত্রী বলেন, নতুন করে বিজেপির সদস্যতা পদ গ্রহণ করে খুবই আনন্দিত। ত্রিপুরায় এ বছর ১০ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এদিন তিনি আপামর জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির সুবিশাল পরিবারে সংযুক্ত হতে আজই সদস্যতা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।

এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, সারাদেশের ন্যায় রাজ্যেও শুরু হয় ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান শুরু হয়েছে।

আজ প্রদেশ কার্যালয়ে এই অভিযানের শুভসূচনা কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি। দলের প্রাথমিক সদস্যতা নতুন করে গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা হাতে প্রাথমিক সদস্যতার প্রমাণ পত্রক তুলে দিয়েছেন তিনি।

এদিন তিনি আরও বলেন, শক্তিশালী বিজেপি – বিকশিত ভারত” নির্মাণের সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির পরিবারে সংযুক্ত হতে আজই সদস্যতা গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top