News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার রাজ্যসভার উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে, ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরার রাজ্যসভার উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে, ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরার রাজ্যসভা উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে । চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে, ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যসভায় বিজেপির মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য্য জয়ী হবেন। বিজেপি, তিপরা মথা ও আইপিএফটি মিলে মোট ৪৭ টি ভোটে জয়ী হবেন তিনি।

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য্য বলেন, ২০১৮ সাল ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল। জনগণের আশীর্বাদে ২০২৩ সালে পুনরায় ক্ষমতায় এসেছে। বিজেপি সরকারের উপর জনগনের সম্পন্ন আস্থা রয়েছে।

তাঁর কথায়, বিজেপি ক্ষমতা জন্য রাজনীতি করে না। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করে। দীর্ঘ বছর যাবৎ উত্তর পূর্বাঞ্চল বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে ভেবেছেন।

তিনি আরও বলেন, ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। আজ ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। নির্বাচনে জয়ী হয়ে রাজ্যসভায় ত্রিপুরার উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করবো।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top