News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তা, সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
Image

বেহাল রাস্তা, সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ সেপ্টেম্বর: রাস্তার বেহালদশার কারণে প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা। এমনকি এই দুর্ঘটনার কারণে বিগত দিনে এ রাস্তায় প্রাণহানিও ঘটেছে। এরই মধ্যে গতকাল রাতে রাস্তার বেহাল অবস্থায় খাদে পড়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক বাইক চালক। তারই রেশ ধরে সোমবার সকালে পথ অবরোধে নামে স্থানীয় জনগণ। ঘটনা ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সম্মুখে ।

প্রসঙ্গত কৃষ্ণপুর স্কুলের সম্মুখ দিয়ে ধর্মনগর থেকে পানিসাগর যাতায়াতের মূল রাস্তাটি দীর্ঘদিন থেকে জরাজীর্ণ আকার ধারণ করেছে। ধর্মনগর থেকে পানিসাগর দীর্ঘ ১৫ কিলোমিটারের এই রাস্তার অধিকাংশ এলাকায় রাস্তা ভেঙ্গে ভেঙ্গে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে ধর্মনগর থেকে পানিসাগর কিংবা পানিসাগর থেকে ধর্মনগরে আসা বাইক থেকে শুরু করে যেকোনো যানবাহন দুর্ঘটনার কবলে পরছে প্রতিদিন।

কখনো গর্ত থেকে যানবাহনকে রক্ষা করতে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আবার কখনো গর্ত থেকে বাইক বাঁচাতে নিজেরাই দুর্ঘটনায় কবলে পরছে।এই জরাজীর্ণ অবস্থা নিয়ে বহুদিন থেকে ধর্মনগর পানিসাগর রোডের চলাচলরত উভয়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। এরই মধ্যে গতকাল রাতে পানিসাগরের মহকুমার উপ্থাখালির বাসিন্দা রাজেশ দাস ধর্মনগর থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে নটা নাগাদ কৃষ্ণপুর স্কুলের সম্মুখে এসে রাস্তার বেহাল দশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে।

এই রেশ ধরে আজ সকাল সাড়ে  নটায় কৃষ্ণপুর স্কুলের সম্মুখে শুরু হয় পথ অবরোধ ।দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ ।অবশেষে প্রায় দু- ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর মহকুমার পূর্ত দপ্তরের এসডিও অলক দাস সাথে ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতি নাথ ও জয়ন্ত বিকাশ ধর। আগামী কাল থেকেই এ রাস্তা সারাই এর কাজ ধরা হবে বলে প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা পথ অবরোধ প্রত্যাহার করে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top