News Flash

  • Home
  • দিনের খবর
  • বিতর্কিত মন্তব্যের দায়ে অশোকনগরের তৃণমূল নেতাকে সাসপেন্ড করল দল
Image

বিতর্কিত মন্তব্যের দায়ে অশোকনগরের তৃণমূল নেতাকে সাসপেন্ড করল দল

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): বিকৃত মন্তব্য করার দায়ে অশোকনগরের নেতাকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণের নিন্দা করছে দল।

অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় দলীয় কর্মসূচিতে প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকারের মন্তব্য নিয়ে সোমবার তৃণমূল নিজের অবস্থান জানাল। তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, ‘‘যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণের নিন্দা করছে দল।”

ভিডিয়োয় অতীশ সরকারকে বলতে শোনা যায়, “শুনে রাখবেন, আজ বলে গেলাম। আমরা যদি পাড়ায় পাড়ায় সকাল সন্ধ্যা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বার হতে? যদি আমরা আপনার বাড়িতে ঢুকে আপনার মা আর বোনকে কুৎসায় সাজিয়ে দেওয়ালে পোস্টার দিয়ে আসি, দরজা খুলে ওই পোস্টার আপনি খুলতে পারবেন না।”

উল্লেখ্য, মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন।’’ দলীয় নেত্রীর কথা মতো ‘ফোঁস’ করতে গিয়েই বিতর্কে জড়ালেন অতীশ।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top