News Flash

  • Home
  • প্রধান খবর
  • সায়নের জামিনের বিরোধিতায় আনা রাজ্যের মামলা খারিজ সুপ্রিম কোর্টে
Image

সায়নের জামিনের বিরোধিতায় আনা রাজ্যের মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য। ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতায় করা রাজ্যের মামলা খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ বহাল থাকলো কলকাতা হাই কোর্টের নির্দেশই। আদালত বলেছে, ‘সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত।’ 

গত ২৭ আগস্ট, আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলো ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে তথাকথিত অরাজনৈতিক সংগঠন। তাদের নেপথ্যে বিজেপি-আরএসএস যোগের অভিযোগ উঠেছিলো আগেই। পুলিশের অনুমতি ছাড়া এই কর্মসূচির আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিলো। তাই তা আটকাতে পুলিশের ‘অতিসক্রিয়তা’ লক্ষ্য করা গিয়েছিল।

তা সত্ত্বেও সেদিন দিকে দিকে অশান্তির ঘটনা ঘটে। ওইদিন সন্ধেবেলা ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’-এর তরফে এই নবান্ন অভিযানের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেফতার করে পুলিশ। জেল হেফাজতে রাখা হয়েছিল তাঁকে। গ্রেফতারির বিরোধিতায় সায়ন শুক্রবার উচ্চ আদালতের দ্বারস্থ হলে বিচারপতি অমৃতা সিনহা তাঁকে জেলমুক্তির নির্দেশ দেন।

এর বিরোধিতা করে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এদিন সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বিচারপতি জামশেদ বুর্জর পারদিওয়ালা বলেন, ‘‘ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত। এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এফআইআর খারিজের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’’  

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top