কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.) : ফের সিবিআই-এর মুখোমুখি হয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকাল ১০.৪০ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন সন্দীপ, এই নিয়ে টানা ১৫-দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই ১৫০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। করানো হয়েছে পলিগ্রাফ টেস্টও।আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তের পাশাপাশি ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তেরও দায়িত্ব পেয়েছে সিবিআই। দু’টি মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই নিয়ে ১৫-বার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ। অন্যদিকে, আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকেও ইডি এদিন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করছে।

ফের সিবিআই দফতরে হাজিরা সন্দীপের, এই নিয়ে টানা ১৫-দিন ম্যারাথন জেরা
Releated Posts
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…
আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…


















