News Flash

  • Home
  • দিনের খবর
  • আমানাতুল্লাহ খান আটক, নিয়ে যাওয়া হল দিল্লিতে ইডি-র দফতরে
Image

আমানাতুল্লাহ খান আটক, নিয়ে যাওয়া হল দিল্লিতে ইডি-র দফতরে

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খানকে আটক করল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। আটক করার পর তাঁকে দিল্লিতে নিজেদের দফতরে নিয়ে গিয়েছেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে এএপি-র এই বিধায়ককে। সোমবার সকালেই আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান দাবি করেন, “ইডি আমার বাড়িতে এসেছে, আমাকে গ্রেফতার করতে।” এরপর এক ভিডিও বার্তায় আমানাতুল্লাহ খান বলেছেন, “এখন সকাল ৭টা। তল্লাশি ওয়ারেন্টের নামে ইডি আমাকে গ্রেফতার করতে আমার বাসভবনে এসেছে। আমার শাশুড়ির ক্যান্সার ধরা পড়েছে। চারদিন আগে তাঁর অপারেশন হয়েছে। সেও আমার বাড়িতে। আমি তাঁদের (ইডি) কাছে চিঠি লিখেছি এবং প্রতিটি নোটিশের জবাব দিয়েছি। তাঁদের উদ্দেশ্য একটাই, আমাকে গ্রেফতার করা এবং আমাদের কাজ বন্ধ করা। গত দুই বছর ধরে এসব লোকজন আমাকে হয়রানি করছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। প্রতিদিন, তাঁরা শুধু আমার নয়, আমার পুরো দলের জন্যই কোনও না কোনও সমস্যা তৈরি করছে… আমরা তাদের কাছে মাথা নত করব না, তাঁদের ভয়ও করব না, তাঁরা আমাদের জেলে পাঠাবে। আমি আশাবাদী যে, আমরা আগে যেভাবে আদালতে ন্যায়বিচার পেয়েছি, এবারও আমরা ন্যায়বিচার পাব।” ইডি এদিন আমানাতুল্লাহর বাসভবনে তল্লাশি অভিযান চালায়, পর তাঁকে আটক করে নিজেদের দফতরে নিয়ে গিয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top