News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিধানসভার বিশেষ অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আরম্ভ
Image

বিধানসভার বিশেষ অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আরম্ভ

 কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স. ) পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরুর আগে সরকার পক্ষের তরফে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়েছে। সোমবার এই বৈঠকটি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের চেম্বারে শুরু হয়েছে। এদিকে, ধর্ষণ ও নৃশংসভাবে খুন এই ভয়ঙ্কর অপরাধের ঘটনাতে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের মৃত্যুদন্ডের সংস্থান রাখতে কড়া আইন প্রণয়নের জন্য সোমবার থেকে দুই দিনের জন্য রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বেলা দুটোয় অধিবেশন শুরু হবে। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, সদ্যপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের পর আজকের মতো সভার কাজ মুলতুবি থাকবে। আগামীকাল একটি নতুন বিল পেশ করবে সরকার পক্ষ। তার উপর আলোচনা হবে। শাসক ও বিরোধী উভয়পক্ষের জন্যই আলোচনার জন্য সময় বরাদ্দ করা হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, দুপুর একটা নাগাদ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসেছে। ওই বৈঠকে চূড়ান্ত করা হবে কার্যসূচি। এরপর তা সরকারিভাবে ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে চলেছেন বলে জানা গিয়েছে। তবে বিজেপি বিলটি সমর্থন করবে কিনা বা আলোচনায় সময় যোগদানে আগ্রহী কিনা তা নিয়ে এখনও দলের তরফেও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয় নি, দলের মুখ্য সচেতক শংকর ঘোষ জানিয়েছেন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top