News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুজোর আগেই ময়নাগুড়িতে চিহ্নিত হবে টোটো, উদ্যোগ পুরসভার
Image

পুজোর আগেই ময়নাগুড়িতে চিহ্নিত হবে টোটো, উদ্যোগ পুরসভার

মুনাগুড়ি, ২ সেপ্টেম্বর (হি.স.) : পুজোর আগেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহর এলাকার টোটো চিহ্নিতকরণ হয়ে যাবে বলে জানালেন ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। তিনি জানিয়েছেন, ময়নাগুড়ি পুরসভার তরফে শহর এলাকার টোটো চালকদের ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। এই ফর্ম পূরণ করে টোটো চালকেরা পুরসভা অফিসে জমাও দিচ্ছেন। এই ফর্ম হিসেবে প্রত্যেক টোটো চালককে অঞ্চল ভিত্তিক স্টিকার দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে। ময়নাগুড়ি পুরসভা চাইছে, শহর এলাকা ও গ্রামীণ এলাকার টোটো চিহ্নিতকরণ করতে। ময়নাগুড়ি শহর এলাকায় কত টোটো রয়েছে তার সঠিক হিসাব পুরসভার কাছে নেই। এদিকে শহর এলাকায় বিভিন্ন এলাকার টোটো চলে আসছে। নিত্য যানজট লেগেই রয়েছে। সেই সমস্যা দূর করতেই উদ্যোগী পুরসভা।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top