News Flash

  • Home
  • খেলা
  • এমবাপের জোড়া গোলে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
Image

এমবাপের জোড়া গোলে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো, ২ সেপ্টেম্বর (হি.স.): স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে এমবাপে অভিষেক ম্যাচে উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ে গোল করেছিলেন। কিন্তু লা লিগায় গোল না পাওয়া জন্য তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সেই আলোচনার সমাপ্তি ঘটলো গতকাল রাতে। গত রাতে জোড়া গোল করে দলকে জেতালেন এমবাপে। সান্তিয়াগো বের্নাব্যুতে রবিবার রাতে রিয়াল বেতিসকে ২-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে।৬৭ মিনিটে প্রথম গোল পায় মাদ্রিদ। ভালভের্দের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন এমবাপে। আর ৭৫ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন  এই ফরাসি তারকা ফুটবলার। ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এল রিয়াল মাদ্রিদ। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে যথাক্রমে ৩ ও ৪ নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। আর লিগে এখনও পর্যন্ত চারটি ম্যাচেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top