News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ অটো চালকদের
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ অটো চালকদের

আগরতলা, ২ সেপ্টেম্বর: দীর্ঘ দিন যাবৎ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন অটো চালকরা।কিন্তু সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন। অবশেষে আজ সকালে কুলুবাড়ি এলাকায় সোনামুড়া-বক্সনগর সড়ক পথ অবরোধ করেন অটো চালকরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। প্রসাশন আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন অটোচালকরা।

অভিযোগ, দীর্ঘ দিন ধরে সোনামুড়া থেকে বক্সনগর পর্যন্ত রাস্তার বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে।ফলে যানবাহন নিয়ে চলাচল করতে চালকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। এ বিষয়ে একাধিকবার নগর পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও সমস্যা সমাধানে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি। অবশেষে বাধ্য হয়ে আজ সড়ক অবরোধে সামিল হয়েছেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথো কথাবার্তা বলেন।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top