News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যারা রক্তদান করেন, তারা মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম পালন করে থাকেন: মেয়র
Image

যারা রক্তদান করেন, তারা মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম পালন করে থাকেন: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার স্টুডেন্টস হেলথ হোম এক মেগা ‘রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে   উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার।

রাজ্যের ব্লাড ব্যাংকের ভারসাম্য রক্ষা করার জন্য রক্তদানে এগিয়ে আসার আহ্বান রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আর মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও রক্তদান অব্যাহত রয়েছে রাজ্যে। রবিবার দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে  স্টুডেন্টস হেলথ হোমে এক মেগা ‘রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।

এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয়গন চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র বলেন রক্তের মধ্যে কোন ধর্ম লেখা থাকে না। যেকোনো কেউ রক্তদান করতে পারেন। রক্তের কোন বিকল্প নেই। তাই যারা রক্তদান করেন মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম পালন করে থাকেন। পাশাপাশি এই ধরনের আয়োজন করার জন্য দা অল ত্রিপুরা বুকসেলার্স এন্ড পাবলিশার্সদের ধন্যবাদ জানান মেয়র।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top