News Flash

Image

বিরল প্রজাতির প্রাণী উদ্ধার রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: আগরতলার পুরাতন জেল এলাকা থেকে একটি বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করল পুলিশ। রবিবার বনদপ্তরের কর্মীরা এই প্রাণীটিকে পুলিশের হাত থেকে নিয়ে সিপাহীজলা অভয়ারণ্যে ছেড়ে দেন।

জানা গেছে গতকাল রাতে পেট্রলিং করার সময় পুরাতন আগরতলা জেলের সন্নিকটে প্রাণীটিকে দেখতে পান বিজয় দেববর্মা নামে এক কনস্টেবল। পরবর্তী সময়ে স্থানীয় মানুষের  সহযোগিতায় প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পূর্ব আগরতলা থানায়। বিরল প্রজাতির এই প্রাণীটিকে  লেপার্ড ক্যাট হিসেবে চিহ্নিত করে পুলিশ।

রবিবার এই প্রাণীটিকে তুলে দেওয়া হয় বনদপ্তরের হাতে। আর বনদপ্তরের কর্মীরা বিরল প্রজাতির প্রাণীটিকে নিয়ে যান সিপাহীজলা অভয়ারণ্যে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top