News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রচুর ভক্ত সমাগমের সম্ভাবনা, নিরাপত্তায় জোর প্রশাসনের
Image

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রচুর ভক্ত সমাগমের সম্ভাবনা, নিরাপত্তায় জোর প্রশাসনের

তারাপীঠ, ১ সেপ্টেম্বর (হি.স.): সোমবার শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা। আর এই বিশেষ তিথি উপলক্ষ্যে বীরভূমের তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটতে চলেছে। প্রতি বছরই দূর-দূরান্ত থেকে ভক্তরা এই পবিত্র দিনে তারাপীঠে এসে দেবী তারার পূজার্চনা ও হোম যজ্ঞে অংশগ্রহণ করেন। এই বছরও সেই একই চিত্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে। তাই কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাপীঠে ভক্তদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ২০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং মহিলা তীর্থযাত্রীদের জন্য থাকবে বিশেষ উইমেনস টিম। এছাড়াও ৯টি ওয়াচ টাওয়ার এবং একাধিক ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো তারাপীঠ এলাকায় নজরদারি চালানো হবে। এবার ১৮০০ ফোর্স মোতায়েন করা হয়েছে, যা অতীতের চেয়ে বেশি। থাকবে অ্যান্টি ক্রাইম টিম এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও যানজট এড়াতে তারাপীঠে প্রবেশের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রবিবার বিকেল ৪টার পর থেকে শুধুমাত্র অটো ও ট্রেকার বাদে অন্যান্য যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যেসব প্রাইভেট গাড়ি নির্দিষ্ট সময়ের আগে প্রবেশ করবে, তাদের হোটেলের নির্দিষ্ট পার্কিংয়ে রাখতে হবে। রাস্তার ধারে কোনো গাড়ি দাঁড় করালে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

এছাড়াও, তারাপীঠ এলাকায় অতিরিক্ত সিসি ক্যামেরা, স্কুটিতে পুলিস টহলদারি, সাদা পোশাকের পুলিশ ভিড়ের মধ্যে মিশে থেকে চুরি ও অন্যান্য অপরাধ রুখতে নজরদারি চালাবে। গত বছরের তুলনায় এই বছর আরও বেশি ভক্তের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। তাই, হোটেল মালিকদের সঙ্গেও মিটিং করা হয়েছে প্রশাসনের তরফে।  

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top