News Flash

  • Home
  • খেলা
  •  জাতীয় ফুটবলে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা আজ, টিএফএ-র শুভেচ্ছা
Image

 জাতীয় ফুটবলে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা আজ, টিএফএ-র শুভেচ্ছা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্যদল রওয়ানা হচ্ছে আগামীকাল। মহিলা ফুটবল দল মধ্যপ্রদেশে আয়োজিত অনূর্ধ্ব ১৫ জাতীয় সাব জুনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে রাজ্য দল আগামীকাল রওয়ানা হবে। আজ শনিবার বিকেলে, উমাকান্ত মিনি স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে রাজ্য দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই রাজ্য দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ২২ জন খেলোয়ার এবং দুইজন অফিসিয়াল সহ মোট ২৪ জনের দল আগামীকাল মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পাশাপাশি ক্রীড়া মোদী মহল রাজ্য দলকে শুভেচ্ছা জানাচ্ছে। রাজ্য দলের খেলোয়াররা হলো: পদ্মিনী রিয়াং, আসলিনা ডার্লং খানকুই ডার্লং, রেমিকা রিয়াং, হামলুকতি রিয়াং, জুহিনা চাকমা, লালমুই রিয়াং, রিয়া চাকমা, উনিকি রিয়াং, অরুনা রানী ত্রিপুরা, দেবিকা দাস, রিম্পি দাস, সায়ন্তিকা দাস, আরাধ্যা দাস, রিজিয়া দেববর্মা, সহেলী দেববর্মা, সালমা দেববর্মা, এলিসা দেববর্মা, উর্মি দেবনাথ, টিয়ারি জমাতিয়া, মেরি দেববর্মা ও তৃষা দেববর্মা। কোচ – জ্যাকব দেববর্মা, ম্যানেজার পূর্ণিমা দাস।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top