News Flash

Image

১৮ কেজি গাঁজা সহ আটক তিন মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ১৮ কেজি গাঁজা সহ ৩ মহিলাকে আটক করেছে  বোধজংনগর থানার পুলিশ।

বৃহস্পতিবার রাতে বোধজংনগর থানার অন্তর্গত বনিক্য চৌমুণীতে একটি মারুতি ওমনি গাড়ি থেকে ১৮ কেজি গাঁজা সহ ৩ জন মহিলাকে আটক করে নিয়ে আসেন থানায় বোধজংনগর থানার পুলিশ।এই অভিযানের নেতৃত্বে ছিলেন বোধজংনগর থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। এই অভিযান নিয়ে বোধজংনগর থানার ওসি কৃষ্ণধন সরকার জানান টিআর০১- একিউ-০৪৯৪ নম্বরের একটি মারুতি ওমনি গাড়ি দিয়ে মহিলারা গাঁজা পাচার করছিল। পুলিশ উৎ পেতে বসে  ১৮ কেজি গাঁজা সহ ৩ মহিলাকে আটক করে নিয়ে আসে থানায়।গাড়িটি সিজ করা হয়। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা নিয়ে আজ তাদের আদালতে প্রেরণ করা হয়।

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top