News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিদ্ধিদাতা গণেশের মূর্তি তৈরিতে মূর্তি পাড়ায় ব্যস্ততা, প্রস্তুতি তুঙ্গে
Image

সিদ্ধিদাতা গণেশের মূর্তি তৈরিতে মূর্তি পাড়ায় ব্যস্ততা, প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: সিদ্ধিদাতা গণেশের প্রতিমা তৈরি করতে মূর্তিপাড়ায় এখন মৃৎশিল্পীদের তৎপরতা তুঙ্গে। গত কয়েকদিনের বৃষ্টিতে মূর্তি তৈরিতে ব্যাঘাত ঘটেছে। শেষ মুহূর্তে এসে মৃৎশিল্পীদের মূর্তি তৈরির তৎপরতা দারুনভাবে বৃদ্ধি পেয়েছে।  হাতেগোনা আর কয়েকদিন বাকি।  তারপরই অনুষ্ঠিত হবে সিদ্ধিদাতা গণেশ পূজা। আর তার আগে মূর্তিপাড়ায় চলছে ব্যস্ততা।

বন্যার জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও গতবারের তুলনায় চাহিদা রয়েছে ভালোই। সিদ্ধিদাতা গণেশের প্রতিমা তৈরি করতে মৃৎশিল্পীরা এখন চরম ব্যস্ত। মৃৎশিল্পীরা জানিয়েছেন বাজারে মূর্তি তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম অনেক বেশি। ফলে অন্যান্য বছরের তুলনায় প্রতিমার দাম কিছুটা বেশি হতে পারে। তবে সকলের সাধ্যের মধ্যে রেখেই মূর্তি তৈরীর কাজ করছেন শিল্পীরা।

মৃৎশিল্পীরা আরও জানান, মূর্তি বিক্রি করে তাদের তেমন লাভ হয় না। কোন রকমে খেয়ে বেঁচে থাকার জন্যই মূর্তি তৈরির উপর নির্ভর করে থাকেন তারা। তবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মূর্তির দাম বৃদ্ধি না পাওয়ায় তারা মূর্তি তৈরি করতে  উৎসাহী নন। অনেকেই পূর্বপুরুষের ধারা বজায় রাখতেই মৃৎশিল্পকে এখনো আঁকড়ে রেখেছেন বলে জানান। আবার অনেকেই মৃৎশিল্প ছেড়ে অন্যান্য কাজে জড়িয়ে পড়েছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top