News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতিকে প্রাণ নেশার হুমকি, এসডিপিও – র নিকট ডেপুটেশন
Image

কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতিকে প্রাণ নেশার হুমকি, এসডিপিও – র নিকট ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ আগস্ট: বৃহস্পতিবার রাতে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য্যের বাড়িতে গিয়ে   প্রাননাশের হুমকি দেয় দুষ্কৃতীকারীরা। যার ফলে কমলপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কমলপুর থানায় এসডিপিও আয়ুস শ্রীবাস্তবের নিকট ডেপুটেশন প্রদান করেন কমলপুর যুব মোর্চার মন্ডলের এক প্রতিনিধি দল। ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন কমলপুর যুব মোর্চার মন্ডল সহ সভাপতি জয়দ্বীপ মজুমদার, যুব মোর্চার মন্ডল সাধারন সম্পাদক দীপঙ্কর সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা।

কমলপুর যুব মোর্চার মন্ডল সহ সভাপতি জয়দ্বীপ মজুমদার ডেপুটেশন প্রদান করার পর জানান, গতকাল রাতে সজল গোপ দলবল নিয়ে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য্যের বাড়িতে গিয়ে মৃন্ময় ভট্টাচার্য্যকে বাড়িতে না পেয়ে তার বয়স্ক মা বাবা কে বলে কাল সকালের মধ্যে মৃন্ময়ের প্রান নাশ করা হবে বলে হুমকি দেয়। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top