News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন ভাটিন্ডার রাজিন্দর সিং, ৫ সেপ্টেম্বর পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি
Image

রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন ভাটিন্ডার রাজিন্দর সিং, ৫ সেপ্টেম্বর পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি

ভাটিন্ডা, ৩০ আগস্ট (হি.স.): জাতীয় রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন পঞ্জাবের ভাটিন্ডার সরকারি স্কুলের শিক্ষক রাজিন্দর সিং, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব অবদানের জন্য বিশেষ এই পুরস্কার পেতে চলেছেন তিনি। আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবেন। ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত শিক্ষক রাজিন্দর সিং।শুক্রবার শিক্ষক রাজিন্দর সিং বলেছেন, “আমি ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত হব। স্কুল শিক্ষার প্রগতিতে আমার অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। আমি ২০১৫ সালে এই স্কুলে যোগদান করি। সেই সময়ে এই স্কুলে ৩৩ জন শিক্ষার্থী ছিল এবং শুধুমাত্র আমিই একজন শিক্ষক ছিলাম। এখন এই স্কুলে শিক্ষক এবং প্রায় ২৫০ জন পড়ুয়ার জন্য ৯টি পোস্টিং রয়েছে…এটি সম্মিলিত প্রচেষ্টার ফল।”

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top