ভাটিন্ডা, ৩০ আগস্ট (হি.স.): জাতীয় রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন পঞ্জাবের ভাটিন্ডার সরকারি স্কুলের শিক্ষক রাজিন্দর সিং, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব অবদানের জন্য বিশেষ এই পুরস্কার পেতে চলেছেন তিনি। আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবেন। ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত শিক্ষক রাজিন্দর সিং।শুক্রবার শিক্ষক রাজিন্দর সিং বলেছেন, “আমি ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত হব। স্কুল শিক্ষার প্রগতিতে আমার অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। আমি ২০১৫ সালে এই স্কুলে যোগদান করি। সেই সময়ে এই স্কুলে ৩৩ জন শিক্ষার্থী ছিল এবং শুধুমাত্র আমিই একজন শিক্ষক ছিলাম। এখন এই স্কুলে শিক্ষক এবং প্রায় ২৫০ জন পড়ুয়ার জন্য ৯টি পোস্টিং রয়েছে…এটি সম্মিলিত প্রচেষ্টার ফল।”

রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন ভাটিন্ডার রাজিন্দর সিং, ৫ সেপ্টেম্বর পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















