News Flash

  • Home
  • খেলা
  • শুক্রবার ফুটবলের নক্ষত্র সুরজিৎ সেনগুপ্তের জন্মদিন
Image

শুক্রবার ফুটবলের নক্ষত্র সুরজিৎ সেনগুপ্তের জন্মদিন

কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): সুরজিৎ সেনগুপ্ত। বাংলা তথা ভারতের ফুটবলের এক উজ্জল নাম। ৩০ আগস্ট তাঁর জন্মদিন। ভারতীয় ফুটবল তো বটেই  একজন ভারতীয় বাঙালি ফুটবলার হিসেবে তিনি  কলকাতার তিন প্রধানের হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন। এশিয়ান গেমসে ভারতের জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্বও করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বাংলার গৌরব পুরস্কার প্রদান করেছেন।

১৯৫১ সালের ৩০ আগস্ট হুগলি জেলার চুঁচুড়ায় তার জন্ম। ছোট থেকেই সুরজিৎ সেনগুপ্ত খেলাধুলার সঙ্গে  পড়াশোনায় ছিলেন মেধাবী, তেমনই সংস্কৃতিমনস্ক। গানবাজনার প্রতি তাঁর ছিল গভীর টান। তবে ফুটবল খেলায় ছিল তাঁর প্রবল নেশা। অশ্বিনী বরাটের (ভোলাদার) হাত ধরে হুগলিতে ফুটবল জীবন শুরু হয় তাঁর। তারপর  ফুটবলের আকর্ষণে কলকাতায় চলে আসেন সত্তর দশকের শুরুতে। যোগ দেন কলকাতা লিগের লোয়ার ডিভিশন রবার্ট হার্ডসন ক্লাবে এরপর ১৯৭০ সালেই চলে আসেন খিদিরপুর ক্লাবে, যেখানে কোচ ছিলেন অচ্যুত বন্দ্যেপাধ্যায় ৷ কিছুদিনের মধ্যেই অচু্্যত বন্দোপাধ্যায় প্রিয় ছাত্র হয়ে উঠেছিলেন সুরজিৎ।

এরপর খিদিরপুর ক্লাবে অচু্্যত  ব্যানার্জীর হাতে তৈরি হয়ে  সুরজিৎ সেনগুপ্ত কলকাতার তিনটি বড় ক্লাবে অসাধারণ ফুটবল খেলেছেন রাইট উইঙ্গার হিসাবে। তার প্রথম বড় ক্লাব ছিল মোহনবাগান। ১৯৭২-১৯৭৩ এই ২ বছর খেলেছেন মোহনবাগানে। এরপর ১৯৭৪ সাল হতে টানা ছয় বৎসর খেলেছেন ইস্টবেঙ্গল ক্লাবে। ১৯৭৮ সালে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক হন।১৯৮০ সালে এক বছরই খেলেছেন মহামেডান ক্লাবে। আর ওই বছরেই তিনি মহমেডানকে কলকাতা লিগ চ্যাম্পিয়নও করেছিলেন।পরের বছরেই চলে আসেন মোহনবাগানে এবং সেখানে তিন বছর খেলেছেন।  কলকাতার ক্লাব ফুটবলে খেলার সঙ্গে তিনি রাজ্যের ও দেশের জাতীয় দলেও খেলেছেন। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে ১৯৭৫ -৭৯ সালে টানা পাঁচ বার খেলেছেন। ১৯৭৬ সালে তিনি বাংলা দলের অধিনায়ক হন।  ১৯৭৪ সালে সুরজিৎ দেশের হয়ে এশিয়ান গেমসে খেলেন এবং ১৯৭৯ সাল পর্যন্ত টানা ভারতীয় দলে খেলেছেন। ১৯৮৪ সালে ফুটবল থেকে তিনি অবসর নেন।

২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি  বাংলা তথা ভারতীয় ফুটবলের কালো দিন।সুরজিৎ সেনগুপ্ত কোভিডে আক্রান্ত হয়ে সেদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যান।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top