News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরও দুই নেকড়েকে ধরতে অভিযান জারি, বাহরাইচে পাকড়াও মোট ৪ মানুষখেকো
Image

আরও দুই নেকড়েকে ধরতে অভিযান জারি, বাহরাইচে পাকড়াও মোট ৪ মানুষখেকো

বাহরাইচ, ৩০ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের তরাই অঞ্চলে এখনও দাপিয়ে বেড়াচ্ছে মানুষখেকো দুই নেকড়ে। ওই দুই নেকড়েকে পাকড়াও করতে শুক্রবার সকালেও বন দফতরের অভিযান জারি রয়েছে। প্রধান বন সংরক্ষক কেন্দ্রীয় অঞ্চল রেণু সিং বলেছেন,  এখনও পর্যন্ত ৪টি নেকড়ে ধরা পড়েছে। দু’টি নেকড়ে এখনও বাকি আছে, সেগুলি ধরার প্রস্তুতি চলছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।বন দফতর সূত্রের খবর, গত দেড় মাসে নেকড়ের শিকার হয়েছে ছ’টি শিশু-সহ ৮ জন। জখম ২২ জন। বহরাইচ জেলার মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলিতেই মূলত ঘটছে নেকড়ের হানার ঘটনা। নেকড়ের আতঙ্কে রীতিমতো তটস্থ ছিলেন সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলির বাসিন্দারা। অবশেষে ৪টি নেকড়ে ধরা পড়েছে, বাকি রয়েছে আরও দু’টি।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top