News Flash

  • Home
  • খেলা
  • ঊনকোটির কাঞ্চনবাড়ীতে শুরু হলো  ফুটবল টুর্নামেন্ট

ঊনকোটির কাঞ্চনবাড়ীতে শুরু হলো  ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি কুমারঘাট।সাড়া জাগিয়ে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ীতে সূচনা হলো ধনসিংহ চৌধুরী ম্যামোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের। স্থানীয় প্লে-সেন্টারের উদ্যোগে শুরু হয়েছে এই ফুটবলের আসর। কাঞ্চনবাড়ী স্কুল মাঠে বৃহষ্পতিবার আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ভাই ভাই একাদশ এবং মেইথি ওয়ারিয়র্স। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, স্থানীয় পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য সহ অন্যান্যরা। খেলার শুরু থেকেই টান টান উত্তেজনায় শেষ পর্যন্ত চলতে থাকে ম্যাচ। খেলার দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ভাইভাই একাদশ মেইথি ওয়ারিয়র্সকে এক-শূন্য গোলে হারিয়ে নিজেদের জয় ছিনিয়ে নেয়। উদ্বোধনী পর্বে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ফুটবল অত্যন্ত উত্তেজনাপূর্ন খেলা। এই খেলায় মাঠের গড়িমা অক্ষুন্ন রেখে খেলা চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।আগামী একমাস পর্যন্ত চলবে এই খেলা। মোট ২২ টি ফুটবল দল অংশ নিয়েছে খেলায়। চূড়ান্ত পর্যায়ের ম্যাচে চ্যাম্পিয়ান দলের জন্য ৫০ হাজার এবং রানার্স দলের জন্য ২৫ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে আয়োজকদের তরফে। খেলাকে ঘিরে এদিন বেশ উৎসাহ পরিলক্ষিত হয় এলাকার ফুটবল প্রেমীদের মধ্যে।

Releated Posts

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top